ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঝিকরগাছায় এক প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ads

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ প্রাইভেটকার ৩০৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।আটককৃতরা হলো, যশোর রেলগেট এলাকার মোঃ করিম মিয়ার ছেলে মোঃ সবুজ হোসেন (২৬) ও শার্শা উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে (প্রাইভেটকার চালক) রনি (২৭) ঝিকরগাছা থানার এস আই সুরঞ্জিত কুমার জানিয়েছেন, যশোরকে মাদকমুক্ত গড়ার লক্ষে পুলিশ সুপার মহদয়ের নির্দেশে রোববার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানের জন্য বের হয়ে যাই।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা উক্ত (ঢাকা মেট্টো-গ-১২-৭১৭৭) নাম্বারের প্রাইভেটকারটি পারবাজার নামকস্থানে পৌছলে তল্লাশীর এক পর্যায়ে মাদক ব্যবসায়ী সবুজ ও রনির দেহ থেকে ৩০৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা হয়েছে। যার নং- ০৬, তারিখ-০৭-০৬-২০২০ ইং। এক নাম্বার আসামী সবুজ হোসেনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন ঘটনার ৬ টি মামলা রয়েছে বলেও এস আই সুরঞ্জিত কুমার জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page